চসিক স্কুল হেলথ কার্ড পরিচালনা কমিটির সভা

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত স্কুলসমূহে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চসিক স্কুল হেলথকার্ড পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা। সভা পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম উপদেষ্টা ডাক্তার প্রনব কুমার সদস্য ডাক্তার হোসনে আরা ডাক্তার রফিক ও হেলথকার্ড বাংলাদেশের পরিচালক কমিটির সদস্য ইমরানুল হক। সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকার্ড কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ডক্টর কিসিঞ্জার চাকমা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হেলথকার্ড কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান সহজ হবে। প্রতিষ্ঠান প্রধানদের দ্রুত সকল শিক্ষার্থীকে হেলথকার্ডের আওতায় আনার নির্দেশ প্রধান করেন। সভায় অংশগ্রহণকারীরা চসিক স্কুল হেলথকার্ড কার্যক্রমকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের দেওয়া গণভোট জনগণের জন্য বাস্তবায়ন করুন
পরবর্তী নিবন্ধপটিয়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ