ঐতিহ্যবাহী মানবিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে গত শুক্রবার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা এবং গৃহনির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ ওমর ফারুক, অধ্যক্ষ খায়ের উদ্দীন সোহেল, ক্লাবের আজীবন সদস্য খোরশেদুল আলম শামীম ও ব্যাংকার রফিকুল ইসলাম ইসলামাবাদী।
রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ–সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক এস এম জাফর চৌধুরী, মাওলানা আইয়ুব, মাস্টার নাজিম উদ্দীন, রিজোয়ান চৌধুরী রুবেল, মো. ইমরান চৌধুরী, মামুন চৌধুরী, মো. শফি সিকদার, মো. মহসিন আলী, অশোক বড়ুয়া, খোরশেদুল আলম এবং মো. আরিফ মঈনুউদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাত ও আর্তমানবতার সেবা কোনো করুণা নয় বরং এটি গরিব মানুষের অধিকার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যথাযথভাবে এই হক পৌঁছে দেওয়া ক্লাব সদস্যদের নৈতিক দায়িত্ব। রাউজান ক্লাব আগামীতেও তাদের এই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকণ্ড ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।










