রাইফা নাওয়াল জিনান। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ–৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ছিল ১১৬৬। সে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষাতেও অনন্য সাফল্য অর্জন করেছিল।
পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ইংরেজি ভাষা শিক্ষা ও প্রেজেন্টেশন কার্যক্রমে বেশ সক্রিয়। রাইফা নাওয়াল জিনান দৈনিক আজাদীর সহ–সম্পাদক ইসমাইল জসীমের কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।











