আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক:) ওরশ ১২ ডিসেম্বর

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক🙂 অন্যতম প্রধান খলিফা আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক🙂 ৮২ তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা গত ৩০ অক্টোবর সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদীর (রা🙂 প্রতিষ্ঠিত আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদ ও আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফরহাদাবাদ দরবার শরীফের মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীন, জেলা ও দায়রা জজ শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী। এতে বক্তব্য রাখেন ফরহাদাবাদ দরবার শরীফের মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা ইঞ্জিনিয়ার সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী, মাস্টার খাইরুল হক, মাস্টার মোহাম্মদ ফরিদ, মাওলানা জিয়াউল হক মাইজভান্ডারী, সৈয়দ আনিসুল হক, সৈয়দ খালেদ মির্জাপুরী, সৈয়দ রাব্বানী মির্জাপুরী, মোঃ নবী, মোঃ নোমান উদ্দিন চৌধুরী, মোঃ হাবিবুল ইসলাম, শাহজাদা সৈয়দ নজিব মাইজভান্ডারী, মাওলানা মোর্শেদ আলম আল কাদেরী, মোঃ আলী আকবর, মোঃ: আলাউদ্দিন, মুহাম্মদ এনামুল হক মাইজভান্ডারী, খোরশেদুল আলম জসিম, সিরাজুল হক মনি, ফকির উল্লাস ফাউন্ডেশনের নুরুল ইসলাম, মুহাম্মদ সাদ্দাম, মোঃ রফিক, মোঃ শাহাদাত, মোঃ বাদশা, মাওলানা ফরহাদ, মুহাম্মদ জাবেদ, রেজাউল করিম, মুহাম্মদ টিটু, মুহাম্মদ গোলাম রাসূল, মুহাম্মদ মোমিন, মুহাম্মদ রাকিব, আশরাফ আলী মাইজভান্ডারী, মুহাম্মদ আবছার, মোঃ আরমান প্রমুখ।

প্রস্তুতি সভায় বক্তারা আগামী ১২ ডিসেম্বর শায়খুল ইসলাম আল্লামা ফরহাদাবাদীর (ক🙂 ৮২ তম বার্ষিক ওরশ সফল ও সার্থক করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া কামানায় আখেরি মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচার হচ্ছিল ৪০ হাজার কেজি সিমেন্ট, বোটসহ আটক ৪
পরবর্তী নিবন্ধজাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ