আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

মাহফিলে বক্তারা

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদীর (মা.জি.আ.) সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ইমাম হাশেমী (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী (মা.জি.আ)। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দিন জহুর ওয়াজেদী, মুহাম্মদ রিদুয়ান, শাহ্‌ আমানত (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা ইয়াছিন আনাছারী, মাওলানা হাফেজ মুহাম্মদ বয়ান কাদেরী, হাফেজ মুহাম্মদ আব্দুল হামিদসহ সহ অসংখ্য আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী বলেন, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন দেশ বরেণ্য আলেম, বিশিষ্ট সমাজসেবক, বুজুর্গ, সুফীবাদী ব্যক্তি ছিলেন। তিনি দ্বীনি শিক্ষা–সেবায় অন্যতম পথিকৃৎ। দ্বীন ইসলামের প্রসারে ও মানুষের কল্যাণে তাঁর প্রধান অবদান অপরিসীম। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে উক্ত দোয়া মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্র্যান্ডিং করতে সকল উদ্যোগ নেয়া হবে : বস্ত্র সচিব
পরবর্তী নিবন্ধনৈতিক অবক্ষয় রোধে তাসাউফের চর্চা সবচেয়ে বেশি প্রয়োজন