জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, দেশের সুশাসনের জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী যেসকল অধ্যাদেশ জারি করা হয়, বিএনপি তা বাতিল করে। তারা আবার জনগণকে ধোকা দিয়ে বলে, তারা নাকি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। জনগণের সাথে প্রতারণা বন্ধ করুন। অবিলম্বে জনগণের দেয়া গণভোটকে জনগণের জন্য বাস্তবায়ন করুন।
গত মঙ্গলবার কেরানীহাটে একটি রিসোর্টে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দক্ষিণাঞ্চলের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














