পটিয়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী গত সোমবার বিতরণ করা হয়েছে। পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দীপেন কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। সহকারী শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক নুরুল আবচার, শিক্ষক মো. শরীফ প্রমুখ। শেষে বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক স্কুল হেলথ কার্ড পরিচালনা কমিটির সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ বুড়িশ্চরে ধর্ম সভা