স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইলমার সহযোগিতায় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরামের সভাপতি সৈয়দ মাসুদ হাসানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা মেডিকেল অফিসার ডা. লিপু পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন আহমেদ, ২নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. ফরিদ হোসেন, দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি প্রিয়াংকা দেব। মতবিনিময় করেন নাগরিক ফোরামের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মো. আবু মুছা, মো. দিদারুল আলম চৌধুরী, মো. আবদুর রশিদ, সাবেক ইউপি মেম্বার মো. জাফর, ইউপি সদস্য মঞ্জু আরা বেগম, মো. নাছের চৌধুরী, বদরুল হুদা বাচ্চু, নুরুল আমিন মানিক, মো. আজিজ উল্লাহ, তৌহিদুল ইসলাম, ফজলুল হক, মো. মিয়া, সাবেক ইউপি সদস্য মো. রবিউল হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।
নাগরিক ফোরামের সদস্যরা স্থানীয় সেবাখাতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নাগরিক সেবা আরও উন্নয়নে প্রস্তাবনা ও দিকনির্দেশনা প্রদান করেন। নাগরিক পরিবীক্ষণ একটি জনভিত্তিক প্রক্রিয়া, যা কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সরকারি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিক সহযোগিতা করে সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা। প্রেস বিজ্ঞপ্তি।













