বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধিদল গত ১৮ এপ্রিল বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান ভূঁঞা।
উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল বীর প্রতীক, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রেজারার প্রফেসর ড. এম নুরুল ইসলাম, ট্রাস্টের সদস্য ডা. অং চালু, মোহাম্মদ ইসলাম ও এম আবদুর রহিম, অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার আরিফ হাসনাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টিএএম ওমর ফারুক প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে। প্রেস বিজ্ঞপ্তি।














