নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে।











