জামায়াত জোটের নতুন কর্মসূচি আসছে, আজ বৈঠক

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে আবারো বৈঠকে বসছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষনেতারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এ বৈঠক হবে বলে জানিয়েছেন ‘১১ দলীয় ঐক্য’ এর সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার বিকালে তিনি বলেছেন, আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক হবে। খবর বিডিনিউজের।

জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের পর দুপুরে ব্রিফিং করবেন জোটের নেতারা। জুলাই সনদ নিয়ে গণভোটের রায় কার্যকরের দাবিতে আন্দোলনে নেমেছে সংসদের বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোট। এর মধ্যে দুই দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধআলপনা আঁকা দেখা হলো না জুয়েলের, পিষে দিল পিকআপ
পরবর্তী নিবন্ধভাড়া নিয়ে তর্ক, চবিতে শিক্ষার্থীর ওপর হামলা