আমার আছে অন্যরকম
গর্ব –অহংকার
প্রাণ দিয়েছে পূর্বপুরুষ
যুদ্ধে তবু —
হার মানেনি হার !
তাদের ত্যাগে,তাদের দানে
বিশ্বসভায়
যায় খুলে যায়
সম্মানের এক দ্বার !
হয়নি তারা জুবুথুবু
ভিন্ দেশীদের দাস !
আমার আছে অন্যরকম
যুদ্ধ ইতিহাস
তাদের জন্য নিচ্ছি আমরা
মুক্ত বাতাস–শ্বাস !









