কেপিএম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার কেপিএম স্কুল এন্ড কলেজের ৬৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৬ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এ উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে, মার্চপাষ্ট ও শরীর চর্চা প্রদর্শন এবং ২০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, চামচ দৌড়, কলসী দৌড়, যেমন খুশি সাজসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (এফআরএম) আলী আহম্মদ, কেপিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হুদা, কেপিএমের কর্মকর্তা ইমাম ফখর উদ্দিন রাজি, মো. আলাউদ্দিন, মো. আসিফ মহিউদ্দিন, নিরাপত্তা কর্মকর্তা রাজু দেশোয়ারা, সিবিএ সভাপতি আবদুল রাজ্জাক, সাধারণ সম্পাদক, কাজী মো. আবু সরোয়ার, কর্ণফুলী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ জেসমিন আক্তার এবং কেপিএমের প্রাক্তন কর্মকর্তা কাজী মোশাররফ হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শহীদ উল্লাহ্‌। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল মাবুদ এবং কেপিএমের নিরাপত্তা কর্মী মো. জয়নাল আবেদীন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধআমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে থাকলো আফগানিস্তান