নেশন্স লিগে একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, মুখোমুখি ফ্রান্স-ইতালিও

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

উয়েফা নেশন্স লিগের আগামী আসরের ড্রয়ে জমে উঠেছে ইউরোপীয় ফুটবলের লড়াই। একই গ্রুপে পড়েছে স্পেন ও ইংল্যান্ড। পাশাপাশি মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইতালি, আর পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানি ও নেদারল্যান্ডসও খেলবে এক গ্রুপে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। প্রত্যেক দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে খেলবে।

একনজরে ২০২৬২৭ উয়েফা নেশনস লিগের ড্র:

লিগ ‘এ’: গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক। গ্রুপ এ২: জার্মানি,নেদারল্যান্ডস,সার্বিয়া,গ্রিস। গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র। গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’: গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া। গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, কসোভো। গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন।

লিগ ‘সি’: গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো। গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার। গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মলডোভা। গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা। লিগ ‘ডি’: গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, এ্যান্ডোরা। গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিখনেস্টেইন। প্লেঅফ (মার্চ ২০২৬): লাটভিয়া বনাম জিব্রাল্টার, লুক্সেমবার্গ বনাম মাল্টা (দুই লেগের প্লেঅফ শেষে চূড়ান্ত গ্রুপ নির্ধারিত হবে)

পূর্ববর্তী নিবন্ধনারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারতকে হারালো আমিরাত
পরবর্তী নিবন্ধহকি আম্পায়ারিংয়ে পদোন্নতি বাংলাদেশের শাহবাজ আলীর