সাবেক মেয়র মনজুর আলমের শোকরানা মাহফিল

বিএনপির নিরঙ্কুশ বিজয়

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

বিএনপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সুযোগ পাওয়ায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গতকাল শুক্রবার নগরীর ৭ টি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত, ৭ টি মন্দিরে, গির্জার, মাদার তেরেসার জাতীয় চিকিৎসালয় প্রার্থনার আয়োজন করেন। বাদে জুমা এসকল ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে হযরত তৈয়বিয়া জামে মসজিদে মুসল্লিদের সমাবেশে সাবেক মেয়র মো. মনজুর আলম বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। এ দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ ও ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক ছিলেন। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩ মেয়াদে বাংলাদেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শোকরানা মাহফিল হযরত সিদ্দিকি আকবর জামে মসজিদ, হযরত আবদুল্লাহ জামে মসজিদ, হযরত গাউসুল আজম জামে মসজিদ, ফয়েজুন্নেসা জামে মসজিদ, আব্দুল মোতালেব জামে মসজিদ, শায়খ আহমাদুল হক জামে মসজিদ এ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত করেন হযরত তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাহ ইমরান। অন্যদের মধ্যে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক মোহাম্মদ সরোয়ার আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক শাহজালাল, সমাজসেবক মিনহাজুল আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক : ধর্ম উপদেষ্টা
পরবর্তী নিবন্ধগিয়াস কাদেরের বাড়িতে উচ্ছ্বাস পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ