ভাটিয়ারীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকায় মোঃ জাফর (২৫) নামে এক যুবক তার স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুর রাস্তা নামক এলাকায় ভোলা কলোনীর একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিতহ জাফর ওই এলাকায় দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য রমজান আলীর মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তিনি বরিশাল জেলার মোঃ বাদশা মিয়ার ছেলে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরের সাথে তার স্ত্রী বিউটি বেগমের মান অভিমান চলে আসছিল। এরই রেশ ধরে এদিন সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকলের অজান্তে ঘরের ভিতরে তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তিনি। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ভাটিয়ারী ইউনিয়নের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর এ বিষয়টি ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার