আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার সম্মেলনে অংশ নেন ৯ দেশের চিকিৎসক

উপস্থাপন হয় ১০০টিরও বেশি গবেষণাপত্র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার সম্মেলন ‘কার্ডিকন চট্টগ্রাম২০২৫’। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির (সিএসআইসি) উদ্যোগে ১৫ ও ১৬ ডিসেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সিএসআইসি সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও পর্তুগাল, ইতালি, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারতএই ৯টি দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞরা অংশ নেন। এসব বিশেষজ্ঞরা ১০০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন, অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান ও ডা. খন্দকার আসাদুজ্জামান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব, ডা. নুর উদ্দিন তারেক, ডা. আনিসুল আউয়াল, ডা. নুর উদ্দিন জাহাঙ্গীর, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. ইকবাল মাহমুদ ও ডা. সায়েফ উদ্দিন সোহাগ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়ন কাজ শুরু
পরবর্তী নিবন্ধঅমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি