নকল চাল ও রঙ মেশানো কাশ্মীরি মরিচ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

রিয়াজউদ্দিন বাজারে অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফরচুনের নকল চাল এবং কেমিক্যালে রং মেশানো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচ নামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযানের প্রসঙ্গে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাদেশে সায় সরকারের, বাড়ছে এখতিয়ার
পরবর্তী নিবন্ধবন্দরে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপে মহানগর বিএনপির নিন্দা