বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ লাভ করল হোটেল আগ্রাবাদ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

পর্যটন ও হসপিটালিটি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ লাভ করেছে হোটেল আগ্রাবাদ। হোটেল আগ্রাবাদের পক্ষ থেকে উক্ত সম্মাননা গ্রহণ করেন শিল্পপতি মোহাম্মদ ইরাদ আলী। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

উল্লেখ্য, হোটেল আগ্রাবাদের পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সেবার মান উন্নয়ন করে আসছে এবং চট্টগ্রামসহ দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুদৃঢ় নেতৃত্ব, মানসম্মত উদ্ভাবনী চিন্তাধারা এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার হোটেল আগ্রাবাদকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আতিথেয়তা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইরাদ আলী এই সম্মাননা হোটেল আগ্রাবাদের সকল নিবেদিতপ্রাণ কর্মী ও টিমের প্রতি উৎসর্গ করেন। তিনি ভবিষ্যতেও দেশের পর্যটন খাতের উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও মানসম্মত, আধুনিক ও বিশ্বমানের আতিথেয়তা সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিচ্ছন্নতার পাশাপাশি চাই জনসচেতনতা
পরবর্তী নিবন্ধ‘চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করতে হবে’