ঢাকা ক্রিকেট লিগে খেলার জন্য চট্টগ্রামে ট্রায়ালের আয়োজন

| রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

ঢাকা ২য় ও ৩য় বিভাগ ক্রিকেট লিগে খেলার জন্য চট্টগ্রামে ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। রনি চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের কয়েকজন সিনিয়র ক্রিকেটার এ উদ্যোগ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ক্রিকেটাররা এ ট্রায়ালে অংশ নেয়ার সুযোগ পাবেন। ঢাকা ক্রিকেট লিগে খেলতে আগ্রহী ক্রিকেটারদের যোগ্যতা যাচাই করতে চট্টগ্রামে আসবেন ঢাকা ২য় ও ৩য় বিভাগ ক্রিকেট লিগের ৪টি দলের অফিসিয়ালরা। নিজেদের নাম তালিকাভুক্ত করতে আগ্রহী ক্রিকেটারদের আগামী ১৭ থেকে ৩০ জুনের মধ্যে পিন্টু (০১৮১৭–৭১৭৫৭৫), রবিন (০১৮৯০– ৮৭৫৩৪৭) অথবা রনি’র (০১৭০১–৪২৮১৪৫) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ব্যাপারে উদ্যোক্তা রনি চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রচুর প্রতিশ্রুতিশীল ক্রিকেটার আছে। কিন্তু তারা ঢাকায় না যাওয়ায় ফোকাস হচ্ছে না। আবার যারা যেতে চায় যাওয়া–আসা, থাকা–খাওয়া বাবদ খরচ বহন করা কষ্টকর হয়ে পড়ে। তাই অনুজ ক্রিকেটারদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে চট্টগ্রামের উঠতি ক্রিকেটাররা ঢাকায় সহজে খেলার সুযোগ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৭৪
পরবর্তী নিবন্ধএইচপি দল ঘোষণা করল বিসিবি