সাদা বলের সিরিজে চোটের হানা দক্ষিণ আফ্রিকা দলে

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে জোড়া চোটের ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি ও কোয়েনা মাফাকা। তাদের চোটের কারণে দুই দলেই পরিবর্তন আনতে হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার তিয়ান ফন ভুরেন ও জেজে ব্যাসন। এদিকে টি–টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ইথান বশ। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, তিয়ান ফন ভুরেন, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান–দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি দল : বিজর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, ইথান বশ, জেজে ব্যাসন, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান–দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন চসিক প্রশাসক
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে ভালো ফলের আশা অধিনায়ক মারিয়ার