দেশি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করুন : সুজন

| মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে ‘আমরা করবো জয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত আহ্বান জানান। মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ–সম্পাদক শওকত হোসাইন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। বক্তব্য রাখেন নাঈম রনি, নোমান চৌধুরী, আমির হোসেন সোহাগ, শফিকুল ইসলাম পারভেজ, আরাফাত সারওয়ার খান জিকু, শহীদুল্ল্যাহ বাবলু, হাসান আলী, সাজ্জাদ হাসান মনু, ফরহাদ সায়েম, আকবর হোসেন রাজন, মো. আলী মিঠু, রাকিবুল হাসান রাকিব, মো. ফারুক, মীর জিহান আলী খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা মানে দেশের অগ্রগতি ও দেশের সম্মান
পরবর্তী নিবন্ধআমাদের সকলকে ভোটারদের মন জয় করে কাজ করতে হবে