ফাঁসিয়াখালী ইউপির নৌকার প্রার্থী জেলে

দুই মামলায় আত্মসমর্পণ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালীকে জেলে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারি পরোয়ানার দুই মামলায় গতকাল রোববার তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত তাকে জেলজাহতে প্রেরণের নির্দেশ দেন। আগামী ২৬ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের নির্বাচনে হেলাল উদ্দিন হেলালী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, ‘ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার বিষয়টি জানতে পেরে হেলাল উদ্দিন হেলালী আত্মসমর্পণ করে আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধটাকা ছিনতাই করতে না পেরে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধদেশে কোভিডে মৃত্যু ছাড়াল ২৮ হাজার