চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হকের স্ত্রী দেলোয়ারা বেগম গতকাল শনিবার রাত পৌনে আটটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ রবিবার জোহর নামাজের পর বাকলিয়া মিয়াখান নগর বেলাখান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।













