বাগীশিক চন্দনাইশ উপজেলার গীতা প্রশিক্ষণ কর্মশালা

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ (রণী) বলেছেন, শ্রীমদ্ভগবদ্গীতা মানবজীবনের এক অনন্য দিকনির্দেশনা। এ শিক্ষার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গীতা শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। গীতা শিক্ষা মানুষের মধ্যে সুপ্ত মানবিকতার উন্মেষ ঘটায়। গীতার উদার মানবীয় বৈশিষ্ট্য বিকাশে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের উদ্যোগে গত ১ মে বরকলস্থ সর্বজনীন দুর্গামন্দির মিলনায়তনে এক শ্রীমদ্ভগবদ্গীতা প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন প্রধান উপদেষ্টা অজপানন্দ ব্রহ্মচারী, আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় দাতা ও জীবন সদস্য শিক্ষক কমলেশ ধর, প্রধান অতিথি ছিলেন সমাজসেবক রঞ্জন কান্তি দে, প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ সভাপতি পুলক কান্তি চৌধুরী, বিশেষ বক্তা বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ সাধারণ সম্পাদক শিক্ষক সুজন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সহসাধারণ সম্পাদক রুপক কান্তি ঘোষ। উপজেলা সংসদের সভাপতি রনজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক দেবাশীষ ধর স্বাগত বক্তব্য রাখেন। সমগ্র কর্মশালা সঞ্চালনা করেন সুজন চৌধুরী ও পলাশ দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মিটন দাশগুপ্ত, ডা: সন্তোষ দেবনাথ, যীশু শীল, সমীরণ দেবনাথ, রুপক নাথ, নদোলন দে, রনজিত মজুমদার, সজল দেবনাথ, টিটু দাশ, কাঞ্চন দে, নিধান ধর, ঋষিকেশ সুশীল, অভিমুন্য দাশ। কর্মশালায় দুশতাধিক অংশগ্রহণকারীদের গীতার শ্লোক উচ্চারণ, পাঠ, অর্থ ও ব্যাখ্যা এবং গীতা শিক্ষাকেন্দ্র পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে বিজয়ীদের মাঝে উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হকের স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার