পটিয়া উপজেলার কেলিশহর গ্রাম নিবাসী সমাজসেবক সুকুমার চৌধুরী (৮০) গত ৩০ এপ্রিল দুপুর ২টা ১০ মিনিটে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে কেলিশহর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. সালেহ আহমেদ সুলেমান, হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, জেলা সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, বাগীশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।













