হেরোইন গাঁজা ও ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ৯:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কদমতলীতে হেরোইন, গাঁজা ও ইয়াবা উদ্ধারের একটি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম প্রকাশ ইয়াবা শফিক সদরঘাটের আইস ফ্যাক্টরি রোড এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার আজাদীকে বলেন, এ মামলার অপর আসামি রুহুল আমিনকে খালাস দিয়েছেন বিচারক। আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ২৪ আগস্ট নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী রেলক্রসিংয়ের পূর্ব পাশের ফুটপাত এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইন, ৫ কেজি গাঁজা এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল পরবর্তী চার্জগঠন করে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসড়কে গাড়ি ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি
পরবর্তী নিবন্ধবিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় : হাই কোর্ট