শিশির মাখা সকালের সূর্য
হাসছে ধানের শীষে,
হাসছে কৃষক মনের সুখে
রৌদ্রে দারুণ মিশে।
নতুন ধানে ভরছে গোলা
ছড়াচ্ছে মধুর ঘ্রাণ,
ভীষণ খুশি পাখপাখালি
ফিরেছে যেন প্রাণ।
ইঁদুর পাড়ায় অভাব নেই
জমে গানের আসর,
ইচ্ছে মতো খাচ্ছে খাবার
নেই রজনী – ভোর।
হাফিজুর রহমান | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ


