হালদায় অভিযানে অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শুক্রবার ভোর তিনটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৩টি চরঘেরা জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জালের দৈর্ঘ্য সাড়ে চার হাজার মিটার। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, গতকাল শুক্রবার ভোর তিনটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তিনটি চরঘেরা জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের দৈর্ঘ্য সাড়ে চার হাজার মিটার। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধআবদুল জব্বারের বলী খেলা উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকবরী গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান