আবদুল জব্বারের বলী খেলা উপলক্ষে প্রস্তুতি সভা

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

আগামী ১২ বৈশাখ ২৫ এপ্রিল ঐতিহাসিক আবদুল জব্বারের ১১৭ তম বলী খেলা এবং ১১ ও ১২ই বৈশাখ, ২৪ ও ২৫ এপ্রিল দু’দিনের বৈশাখী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বদরপাতি এলাকার প্রতিবেশীসহ দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসীর সহায়তা কামনা করা হয়েছে। সে সাথে ইতিহাস সমৃদ্ধ দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজি কিংবা হয়রানির শিকার হয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সে ব্যাপারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এলাকাবসীকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়। একইসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের সংঘটিত করে বলি খেলার প্রবক্তা মরহুম আবদুল জব্বারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ঘোষিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

গতকাল শুক্রবার বিকেলে বদরপাতিস্থ এতিহ্যবাহী আবদুল জব্বারের বড়ী “জব্বার হাইসে” ১১৭ তম বলি খেলার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় এসব আহ্বান জানানো হয়।

সেসাথে ঐতিহাসিক লালদীঘি চত্বরকে আবদুল জব্বার চত্বর হিসেবে ঘোষণা করে দৃষ্টিনন্দন চত্বর নির্মাণ করায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সর্বসম্মতভাবে মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আগামীতে জব্বারের বলীখেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতিপূর্বের বলি খেলার ইতিহাস ও কার্যক্রম সংরক্ষণ এবং আবদুল জব্বারের নামে বলি বা কুস্তি দল করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, আয়োজক কমিটির সিনিয়র সদস্য হারুন জামান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলর মো. ইসমাইল বালি, আক্তার আনোয়ার চঞ্চল, এস এম আব্দুল্লাহ আকতার, হাজী মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ আবুল হাসেম মোতোয়াল্লী, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুজ্জামান রনি, নোমান উল্লাহ বাহার, মোজাদ্দেদ আলফেসানী, মোঃ তানজিদ আনোয়ার রাতুল, মোহাম্মদ রাজিব, মো: জাহাঙ্গীর, মো: সেলিম, মো: ইকবাল, মো: সোয়েব, মো: সোহেল, মো: নোমান, মো: ডালিমসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে অবৈধ জাল জব্দ