স্বাস্থ্য ব্যবস্থায় হোমিও চিকিৎসকদের ব্যাপক হারে অন্তর্ভুক্তি প্রয়োজন

আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান স্মরণে আলোচনা সভা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের হলরুমে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় হোমিও চিকিৎসকদের আরো ব্যাপক হারে অন্তর্ভুক্তি প্রয়োজন। বাহোপ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এমএএইচ রেজাউল করিম, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, বাহোপ কেন্দ্রীয় সহসভাপতি ডা. মৃদুল কান্তি দে, কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, বিএইচএমএ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাড. ডা. ছমি উদ্দিন, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী। বাহোপ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ডা. এস.এম. রবিউল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ডা. সুজিত কুমার পাল। স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ আবদুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন বাহোপ চট্টগ্রাম জেলার সহসভাপতি ডা. এস.এম. ছালেহ জাহাঙ্গীর, ডা. সাধন চন্দ্র পাল, ডা. সাকিনা আক্তার লাকি, ডা. যতীন্দ্র নাথ বল্লব, ডা. রতন বণিক, ডা. এম.. সোহবান, ডা. মিজানুর রহমান, ডা. মোহাম্মদ মহসীন, ডা. কামরুল হাসান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ডা. ফয়জুল্লা আল ফারুক, গীতাপাঠ করেন ডা. অঞ্জন কুমার দাশ, ত্রিপিটক পাঠ করেন ডা. কাবেরী বড়ুয়া। হ্যানিম্যানের জীবনী পাঠ করেন ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দবাড়ি দরবারে মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন