নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার উপজেলার চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে ও সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগ্রহণ সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন। সাথে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণের দিন সহিংসতা দেখা দিলে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গত ১১ নভেম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়া এবং ৫ ওয়ার্ডের বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং নারী মেম্বার পদে চূড়ান্ত ফলাফল হয়নি।
কঙবাজার প্রতিনিধি জানান, জেলা নির্বাচন কমকতা এসএম শাহাদৎ হোসেন জানান, ভোট গ্রহণের দিন সহিংসতার কারণে কঙবাজারের চার উপজেলার চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর ফলে চার ইউনিয়নের তিনটি করে পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি। মঙ্গলবার সেসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।













