চট্টগ্রামের পটিয়ায় আবারো গরু চুরির ঘটা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে গরু লুট করছে। সোমবার দিবাগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইখাইন গ্রামে কৃষক মহিউদ্দিন টিপুর গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
এদিকে, সোমবার পটিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উপস্থিতি বীরমুক্তিযোদ্ধ নুর মোহাম্মদ বিভিন্ন এলাকায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল জোরদারের দাবি জানান। ওইদিন রাতেই বীরমুক্তিযোদ্ধার বাড়ি এলাকায় গরু চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একাধিক গরু চোর চক্র পটিয়ায় সক্রিয়। সুযোগ বুঝে এ চোর চক্র খামারী অথবা কৃষকের হাত-পা বেঁধে লুট করছো গরু। এক সপ্তাহের ব্যবধানে উপজেলার ভাটিখাইনের করল গ্রাম থেকে আল মারুয়া খামারের ২টি মহিষ, পৌর সদরের বাকখালী এলাকা থেকে গাজী মামুনের ৩টি গরু ও সর্বশেষ নাইখাইন গ্রাম থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ করেও খামারীরা কোন সুরহা পাচ্ছেন বলে অভিযোগ।
কৃষক মো: মহিউদ্দিন টিপু জানান, প্রতিদিনের মত সোমবার রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। ঘরের পাশেই রয়েছে তাদের একটি গোয়াল ঘর। রাত আড়াইটার দিকে চোর তাদের গোয়াল ঘরে ঢুকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এর আগে সংঘবদ্ধ চোর তাদের ঘরের দরজার বাইরে লক লাগিয়ে দেন। যার কারণে ঘর থেকে বের হতেও পারেননি।
জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল জানান, গরু চুরি কমাতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একজন মুক্তিযোদ্ধা উত্থাপন করেছিলেন। খুবই দু;খজনক যে ওইদিন রাতেই বীরমুক্তিযোদ্ধার বাড়ি এলাকায় গরু চুরির ঘটনা।













