চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৭.১৭ কোটি টাকা। ১,৩২১টি লেনদেনের মাধ্যমে মোট ২০.০২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৩১.৪৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৭. ০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯০৬.২৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮০০.৯৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৬,৫৭৮.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, দাম কমেছে ৯৫টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।









