সন্দ্বীপে কিশোরীকে ধর্ষণ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপে এক মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মিলাদ নামে একজনকে গতকাল রোববার বিকাল ৫টার পর সন্দ্বীপ থেকে আটক করা হয়। জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টায় বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনিদ্যার এলাকায় ভিকটিমের নিজ ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল সকালে এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা রুজুর কথা জানিয়েছেন থানার ওসি (তদন্ত) সুজন হালদার। আটক মিলাদ (৪২) একই বাড়ির মুছা মিয়ার পুত্র।

ভিকটিমের পিতা বলেন, নির্জন একটি বিচ্ছিন্ন বাড়িতে আমাদের বসবাস, আশেপাশে কোনো ঘর নেই। শুক্রবার আমি ও আমার স্ত্রী বাসায় ছিলাম না। শিশুটি একা ঘরে ঘুমিয়েছিল। এ সময় প্রতিবেশী মিলাদ ঘরে প্রবেশ করে জোর করে শিশুটিকে ধর্ষণ করে। সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জানান, অভিযুক্ত মিলাদকে রবিবার বিকালে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক
পরবর্তী নিবন্ধবাজালিয়া সমিতি চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা