চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.২০ কোটি টাকা। ১,৩১৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭০.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৪.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৯৮.৪৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৪.৪১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৪.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১১৯.৮৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৫,০৫৪.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৫,০৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৫ টির, দাম কমেছে ৬১ টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।







