সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন ৯ মার্চ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
তফশিল মতে, আগামী ২ ফেব্রুয়াারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি দাখিল করা যাবে ৬ ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ফেব্রুয়ারি। ১২ হাজার টাকা পরিশোধ করে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি এবং একইদিন উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাছাই সম্পর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৭ ফেব্রুয়ারি। একইদিন শুনানী শেষে আপিল নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
একইসাথে ওইদিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টায় নগরীর লেডিস ক্লাবে।

পূর্ববর্তী নিবন্ধএকুশে আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার উপ নির্বাচনে বিজয়ী মারোফা