চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রতি বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হয়েছে। এবার প্রতিপাদ্য ধরা হয়েছে– ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা। আর বৈশ্বিক প্রচারণার মূল স্লোগান-‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে দিবসটি উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিনিয়োগকারীদের শিক্ষার উন্নতি ও উন্নয়নের জন্য আইওএসকো এর গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে–এটি একটি বিশ্বব্যাপী প্রচার, যার লক্ষ্য বিনিয়োগকারীদের শিক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা প্রচার করা। আর সেই ধারবাহিকতায় সিএসই’র প্রধান কার্যালয়ে ডাইভারসিকিফিকেশন ফর রেসিলেন্স : দ্যা রোল অব কমোডিটি ডেরিভাটাইভস ইন এ মর্ডান ইনভেস্টমেন্ট পোর্টফোলিও’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, সিএসইর পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেইন, নাজনিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, মেজর (অব🙂 এমদাদুল ইসলাম, মো. নাসির উদ্দিন চৌধুরী, সিএসইর ট্রেকের প্রতিনিধি ও বিনিয়োগকারীরা সে সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।










