আবুধাবিতে আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠেয় এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের জন্যও থাকছে সরাসরি খেলা দেখার ব্যবস্থা। বাংলাদেশে টেলিভিশনে টি স্পোর্টস এবং অনলাইনে ট্যাপম্যাডে দেখা যাবে ম্যাচটি। এ ছাড়া বিভিন্ন দেশে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি সমপ্রচারের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের দর্শকরা টি স্পোর্টস চ্যানেলে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। অনলাইনে খেলা দেখতে চাইলে ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সমপ্রচারের সঙ্গে যুক্ত হওয়া যাবে। স্বাগতিক আফগানিস্তানের দর্শকদের জন্য ম্যাচটি সমপ্রচার করবে আরিয়ানা টিভি। পাশাপাশি এটিসালাট অ্যাপেও ম্যাচের সরাসরি সমপ্রচার দেখা যাবে। ভারতে ম্যাচটির এক্সক্লুসিভ ডিজিটাল সমপ্রচারের দায়িত্বে রয়েছে ফ্যানকোড। পাকিস্তানে টেলিভিশনে এ স্পোর্টস এবং ডিজিটাল মাধ্যমে তামাশায় দেখা যাবে বাংলাদেশ–আফগানিস্তানের এই টেস্ট।











