হাটহাজারীতে প্রশাসনের প্রস্ততি সভা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্ততি সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সনাতনী সমপ্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন।

মণ্ডপে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিসি ক্যামরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। কোন মণ্ডপে অসামাজিক কার্যক্রম না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। এবার হাটহাজারী উপজেলার ১শ ২৪ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ
পরবর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণ ২২ দিনব্যাপী অভিযানে নৌবাহিনী