একুশে আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

আইনজীবীদের চেম্বার সংকট নিরসনে নতুন ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে জেলা আইনজীবী সমিতি।কোর্ট হিলে থাকা আইনজীবী ভবনের পাশেই নির্মাণ করা হবে ‘একুশে আইনজীবী ভবন’ নামের এ ভবন। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং সাবেক নেতাদের উপস্থিতিতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনজীবীদের সংখ্যা অনুযায়ী চেম্বার কক্ষ নেই কোর্ট হিলে। ফলে সংকট তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আপাতত আইনজীবী ভবনের পাশে একুশে আইনজীবী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। খুব শিগগির নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট মার্কেটের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন ৯ মার্চ