পোর্ট মার্কেটের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানার পোর্ট মার্কেটে এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। বন্দর থানা পুলিশ জানান, থানা এলাকায় পোর্ট মার্কেটের সামনে এক বৃদ্ধের লাশ পড়ে আছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানালে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় এই বৃদ্ধের মৃত্যু হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় কাভার্ড ভ্যানে ভ্রাম্যমাণ গ্যাস ফিলিং স্টেশন, আটক ৩
পরবর্তী নিবন্ধএকুশে আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন