সিএন্ডএফ এজেন্টস্‌ কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস্‌ কর্মচারী ইউনিয়নের নব–নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ১নং জেটি গেইটস্থ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ৩৫জন নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুব মিন্টু। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য কাজী মো. আব্দুস ছাদেক নান্না, মো. আব্দুল বাতেন ও মো. আবু তাহের সর্দ্দার, নবনির্বাচিত সভাপতি কাজী মো. খায়রুল বাশার মিল্টন, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

৩৫ জন নির্বাচিত কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুব মিন্টু। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি-আইডিবি দ্বিপাক্ষিক সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু