সাজা পরোয়ানাভুক্ত দম্পতিসহ গ্রেপ্তার ৩

পৃথক অর্থঋণ জারি মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পৃথক অর্থঋণ জারি মামলায় ৬টি সাজা পরোয়ানাভুক্ত এক দম্পতিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হলেন সুমন বড়ুয়া, তার স্ত্রী সঞ্চিতা বড়ুয়া এবং ওমর খালেদ। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার তাদের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন বড়ুয়া ও সঞ্চিতা বড়ুয়া দুটি অর্থঋণ জারি মামলায় দুই মাস করে দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত এবং একটি অর্থঋণ জারি মামলায় চার মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্তসহ ৫টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।

ধৃত ওমর খালেদ একটি অর্থঋণ জারি মামলায় দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম চলছে