সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, ‘সাগরে একটা লঘুচাপ আছে। এরকম পরিস্থিতিতে ভ্যাপসা গরম ভাব থাকবেই।’ খবর বিডিনিউজের।
গতকাল রোববার সকাল ৯টায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।










