আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী দরবারে কাদেরিয়া আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর (মজিআ) নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) আগামী ২৬ আগস্ট বুধবার সকালে অনুষ্ঠিত হবে। ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা ও আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণ থেকে বাদে ফজর জশনে জুলুস শুরু হয়ে হাটহাজারী সদরসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশিন ও ছিপাতলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।












