ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের জশনে জুলুস কাল

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফ ও গাউসিয়া সমিতি বাংলাদেশের আয়োজনে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (.) আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় অনুষ্ঠিত হবে। ফটিকছড়ি তেলপারইস্থ পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) – এর মাজার শরিফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হবে। জশনে জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মুহাম্মদ তকিরহাট, আজাদী বাজার, জাহানপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাগে হুদা খানকাহ শরিফে এসে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মাহফিলে প্রখ্যাত উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫৭ শিশু হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধছিপাতলী দরবারে কাদেরিয়া আজিজিয়া আলিয়ার জশনে জুলুস বুধবার