সাউদার্ন ইউনিভার্সিটি আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগ (এসপিএল) সিজন ৩ সম্পন্ন হয়েছে। সাউদার্ন ক্যাম্পাসে সপ্তাহব্যাপী এ আয়োজনে গত ১২ মে সমাপনী দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছাত্রীদের বিভাগে আকর্ষণীয় ফাইনালে ব্যবসায় প্রশাসন বিভাগ ১ উইকেটে গত আসরের চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের মিথিলা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্ট সেরা এবং সর্বাধিক উইকেট শিকারি হন ব্যবসায় প্রশাসন বিভাগের তুসমিতা। ইংরেজি বিভাগের প্রিয়া সর্বোচ্চ রান সংগ্রাহক এবং মর্জিনা সেরা ফিল্ডার এর পুরস্কার লাভ করেন।
ছাত্রদের খেলায় টানা ২য় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ফাইনালে তারা ৩৮ রানের বড় ব্যবধানে হারায় ব্যবসায় প্রশাসন বিভাগকে। প্লেয়ার অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের ওয়াহিদ। টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক চ্যাম্পিয়ন দলের আশিক। টুর্নামেন্টের সেরা বোলার সিএসই’র সাজিদ এবং সেরা ফিল্ডার সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাতিন। সাউদার্ন ইউনিভার্সিটির কো–কারিকুলার এন্ড একস্ট্রা কারিকুলার কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মেল হক। অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হেলাল নূর, ডেপুটি ডিরেক্টর (পি আর) সাইদুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার সাজিদ হাসান, এডমিশন অফিসের ইনচার্জ মোহাম্মদ আরশাদ, প্রশাসনিক কর্মকর্তা জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এবারের টুর্নামেন্টে ছেলেদের ১৬টি ও মেয়েদের ৬টি টিম অংশ নেয়।












