দ. আফ্রিকার হাইকমিশনারকে চট্টগ্রাম ক্লাবে অভ্যর্থনা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল এবং তাঁর সহধর্মিণী ড. নেলিস্ত্রা সুকলাল সিং–এর সম্মানে চট্টগ্রাম ক্লাব লিমিটেডে গত শুক্রবার এক বিশেষ অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

এই আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সমপ্রসারণ, ব্যবসা–বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সমপ্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।

অভ্যর্থনা ও নৈশভোজ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আলম, শেঠ গ্রুপের অলিভিয়ের রু, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক কনসাল মির্জা সালমান ইস্পাহানি, কনসাল এম. আব্দুল আওয়াল, কনসাল মোহাম্মদ তৈয়ব, কনসাল আব্দুল রহিম মিয়া, অনারারি কনসাল আশিক ইমরান এবং লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের অপারেশনস ম্যানেজার রুবি, সহকারী পরিচালক হানাসহ আরও অনেকে। হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল তাঁকে এবং তাঁর সহধর্মিণী ড. নেলিস্ত্রা সুকলাল সিং ও মামাবোলো, রাজনৈতিক কাউন্সেলরকে তাদের সম্মানে এই বিশেষ অভ্যর্থনা ও নৈশভোজ আয়োজন করার জন্য বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠকে এবং দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট ডেপুটি ডিরেক্টর ইঞ্জিঃ কাজী মোঃ মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির প্রকল্পের প্রস্তাব অনুমোদিত