সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে

ভূজপুরে নির্বাচনী জনসভায় মুহাম্মদ শাহজাহান

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

গতকাল রোববার রাত ৮টায় ফটিকছড়ির ভূজপুর উপজেলার নারায়ণহাট কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ শাহজাহান বলেন, ফটিকছড়ি আজ ভয়, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতিতে জর্জরিত। তরুণ সমাজ আজ বেকারত্ব, মাদক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই অন্ধকার পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীর প্রার্থী সেই যোগ্য নেতৃত্বের প্রতীক। ভূজপুর উপজেলা আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ফটিকছড়িকে একটি শান্তিপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। জনসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, ফটিকছড়ি থানা নায়েবে আমীর ইসমাইল গণি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ভাড়া বাসায় মিলল যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধদেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে বেছে নেবে